গোমতী জেলা হাসপাতালে সাপ্তাহিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনাচক্র

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫: গোমতী জেলা হাসপাতালে প্রতি বুধবার সাপ্তাহিক স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনাচক্রের অঙ্গ হিসেবে গত ১২ ফেব্রুয়ারি, ২০২৫ গোমতী জেলা হাসপাতালে রোগী ও রোগীর সাথে আসা পরিজনদের নিয়ে স্বাস্থ্য সচেতনামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

এই আলোচনাচক্রে আলোচনা করতে গিয়ে গোমতী জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সঞ্জয় আইন স্বাস্থ্যবিধি মেনে চলতে, স্বাস্থ্যকর জীবনযাপন করতে সঠিক জীবনশৈলী নিয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা হাসপাতালের নার্সিং অফিসার শিউলী দাস। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts