ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তেলিয়ামুড়া মহকুমায় পরীক্ষা কেন্দ্রে ১৬৩ ধারা

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেলিয়ামুড়া মহকুমায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তেলিয়ামুড়ার মহকুমা শাসক এক আদেশ বলে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ২২ মার্চ, ২০২৫ পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছেন।

এই আদেশ বলে তেলিয়ামুড়া মহকুমার সাতটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হলে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেন না। জেলাশাসক, জেলা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ভারপ্রাপ্ত থানার আধিকারিক, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল যারা কর্মরত অবস্থায় আছেন, পরীক্ষা কেন্দ্রের সচিব পরীক্ষা কেন্দ্রের হলে প্রবেশ করতে পারবেন।

এই আদেশ পুলিশ কর্মী যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিধি নিষেধ পরীক্ষার দিন বেলা ১২ টা থেকে বেলা ৩টা ১৫ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশমূলে পরীক্ষার দিন বেলা ১২টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের এক কিলোমিটার চৌহদ্দির মধ্যে কোন ধরণের মাইক্রোফোন বা শব্ধবর্ধক যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরীক্ষার দিন বেলা ১২টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে পুলিশ বা সামরিক বাহিনী ব্যতীত কোন ব্যক্তি কোন ধরণের লাঠি বা অস্ত্র নিয়ে হলে প্রবেশ করতে পারবেন না।

এই আদেশ বলে বেলা ১২টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে বা তার ২০০ মিটার চৌহদ্দির মধ্যে পাঁচজন বা তার বেশি ব্যক্তি এক সঙ্গে জড়ো হতে পারবেন না। উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমায় সাতটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার রয়েছে। এগুলি হল বাগানবাজার হাই স্কুল, নর্থ ঘিলাতলী হায়ার সেকেন্ডারি স্কুল, মহারাণীপুর হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজি নগর হাই স্কুল, সারদাময়ী বিদ্যাপীঠ, বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহরছড়া হায়ার সেকেন্ডারি স্কুল।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে