যাত্রীবোঝাই টমটমে ধাক্কা দ্রুতগতির গাড়ির, আহত দুই

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫: আসাম-আগরতলা জাতীয় সড়কে রাজধানীর ধলেশ্বর ১১ নং রোডের মুখে দ্রুতগামী গাড়ির ধাক্কায় রাস্তার পাশের ড্রেইনে পড়ল টমটম। এতে আহত হয় টমটম চালক সহ টমটমে থাকা দুই যাত্রী।জানা যায় শুক্রবার সকালে TR-01AU-0341 নাম্বারের একটি গাড়ি দ্রুত গতিতে এসে একটি টমটমের পিছনে সজোরে ধাক্কা মারে।

এতে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাসের ড্রেইনে পড়ে যায়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, টমটমটি রাস্তার পাশে দাড়িয়ে যাত্রী তুলছিল। সেই সময় TR-01AU-0341 নাম্বারের গাড়িটি পিছন থেকে এসে সজোরে টমটমে ধাক্কা মারে। এতে টমটমটি রাস্তার পাসের ড্রেইনে পড়ে যায়।

Recent Posts