অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ তেলিয়ামুড়া বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের ময়দানে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। অনুর্ধ্ব ১০ বছর বালক-বালিকা বিভাগে ফুটবল ও অ্যাথলেটিক্স এবং অনূর্ধ্ব ১৪ বছর বালক-বালিকা বিভাগে কাবাডি ও খো খো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ক্রীড়া প্রতিভা অনুসন্ধান অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা ক্রীড়া আধিকারিক ধরনী দাস। মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৩৭৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।









