বাংলাদেশি নাগরিক সহ মহিলা দালাল আটক

অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: আগরতলা রেলস্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিক সহ মহিলা দালাল আটক। ধৃত দুজনের নাম তাসলিমা আক্তার, বাড়ি বাংলাদেশ কুমিল্লায় এবং আরবজান শেখ, বাড়ি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে।

পুলিশের কাছ থেকে জানা যায় এদিন আগরতলা জিআরপি পুলিশ, বিএসএফ, আরপিএফ এবং পুলিশের গোয়েন্দা শাখা গোপন খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

তাদের শনিবার আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। বাংলাদেশের প্রাথমিক ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। বাকি বিষয়টা তদন্তের পর উঠে আসবে বলে মনে করছে পুলিশ।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে