ধর্মনগরে সিবিএসই পরীক্ষার দিনগুলিতে ১৬৩ ধারায় বিধি নিষেধ

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ধর্মনগর মহকুমার তিনটি পরীক্ষা কেন্দ্র ও তার নিকটবর্তী এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এর ১৬৩ ধারায় কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে৷

ধর্মনগর মহকুমার মহকুমা শাসক এক আদেশে পরীক্ষা কেন্দ্র পদ্মপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, বীর বিক্রম ইনস্টিটিউশন এবং নয়াপাড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এই তিনটি পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশ এলাকায় বিধিনিষেধ আরোপ করেছেন।

১৫ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হয়েছে যা আগামী ৪ এপ্রিল, ২০২৫ শুধুমাত্র পরীক্ষার দিনগুলিতে বলবৎ থাকবে৷ মহকুমা শাসকের জারিকরা আদেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র ও তার চারপাশ এলাকায় চারজন বা তার বেশি ব্যক্তি একসাথে জড়ো হতে পারবে না।

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরণের মিছিল, র্যালি, যানবাহন নিয়ে র‍্যালি, শ্লোগান ইত্যাদি করা যাবে না। কেউ অস্ত্র বা লাঠি বহন করতে পারবে না। লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। মহকুমা শাসক আদেশে জানিয়েছেন এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২২৩ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে