অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: রক্তদানের মাধ্যমেই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। তবে রক্তদানের পাশাপাশি বাল্য বিবাহ ও নেশামুক্ত ত্রিপুরা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজ কৈলাসহরের পিএম-শ্রী রাধাকিশোর ইনস্টিটিউশনের ক্যাম্পাস হলে আয়োজিত মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ ও নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। এবিষয়ে বিদ্যালয়গুলিতে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। জেলাশাসক বলেন, রক্ত দান মহৎ দান। রক্তের বিকল্প নেই।
মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার। শিবিরে ৫৮ জন স্বেচ্ছ রক্তদান করেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।









