অনলাইন ডেস্ক, ২১ মে, ২০২৬: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে ২২ মে এক প্রশাসনিক কাম স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরটি অনুষ্ঠিত হবে গিরিশ চন্দ্র পাড়া উচ্চ বিদ্যালয়ে এবং সকাল ১০টা থেকে শিবিরের কাজ শুরু হবে।
শিবিরে আয়ুষ্মান কার্ডের নতুন নাম নথিভুক্তকরণ, জন্ম ও মৃত্যু বিষয়ক আবেদনপত্র গ্রহণ ও শংসাপত্র প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান ইত্যাদি বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। এছাড়াও বাল্যবিবাহ রোধ এবং সরকারি বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হবে। করবুক মহকুমা প্রশাসনের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









