অনলাইন, ২৬ মে, ২০২৬:কাঞ্চনপুর: সারা রাজ্যের সাথে কাঞ্চনপুর মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আজ কাঞ্চনপুর টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.ডি.সি. শৈলেন্দ্র নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপমালা নাথ, জ্যোৎস্না নাথ, বিশিষ্ট সমাজসেবী দেবদুলাল নাথ, মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক মিঠন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে এম.ডি.সি. শৈলেন্দ্র নাথ কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্যকর্ম ইত্যাদি তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন। সাব্রুম: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সাব্রুম নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ সাব্রুম নজরুল পার্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, ভাইস চেয়ারপার্সন দীপক দাস, সাবুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত, বিশিষ্ট লেখক অশোকানন্দ রায়বর্ধন প্রমুখ। অতিথিগণ কাজী নজরুল ইসলামের জীবনী ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছৈলেংটা: রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি লংতরাইভ্যালি মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। ছৈলেংটা কমিউনিটি হলে আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র শর্মা, সদস্য রাজেশ রুদ্রপাল, মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক সিদ্ধার্থ দেববর্মা প্রমুখ। অতিথিগণ কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অমরপুর: যথাযোগ্য মর্যাদায় অমরপুর মহকুমায়ও আজ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং অমরপুর নগর পঞ্চায়েতের সহযোগিতায় অমরপুরের কাঁঠালবাগানস্থিত নজরুল পার্কে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের এস.আই.ও. দয়াল মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
মোহনপুর: মোহনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং বামুটিয়া পঞ্চায়েত সমিতি ও উত্তর মেঘ সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় আজ বেরিমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মোহনপুর মহকুমাভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শীলা দাস সেন, খুসব দেববর্মা, বিষ্ণুধন দাস, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, গান্ধীগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপণ রায়, বেরিমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা, বামুটিয়ার বিদ্যালয় পরিদর্শক রাজীব চাকমা, মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক অশোক দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিলেশ দত্ত।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় শিল্পীগণ নজরুল সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠান উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শান্তিরবাজার: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জোলাইবাড়ি ব্লকের উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বি.এ.সি-র চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক, তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের আই.সি.ও. অনুপম পাল প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নজরুলগীতি, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।








