প্রগতি ত্রিপুরা, ২৯ মে, ২০২৬: এমজিএন রেগায় পশ্চিম জেলার ৯টি ব্লক এলাকায় গত ১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ৩৭ লক্ষ ৬৬ হাজার শ্রমদিবসের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এরমধ্যে জেলায় ২৮ লক্ষ ৬৩ হাজার শ্রমদিবসের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই শ্রমদিবস গুলির মাধ্যমে ২৩৮টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হয়। এই কাজগুলির মধ্যে রয়েছে ৩০টি বক্স কালভার্ট, ৬৩টি ইট সোলিং রাস্তা, ১টি বাঁধ, ১০৩টি সিসি রাস্তা, ৭টি কম্পাউন্ডওয়াল, ১টি শশ্মশান ঘাট, ৩টি সি এস সি, ১টি বিদ্যালয়ের রান্নাঘরের শেড, ৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার, ১টি কমিউনিটি শৌচালয়, ৪টি পেভার ব্লক, ২টি পাকা ড্রেন, ২টি গ্রামীণ হাট, ৪টি এস এইচ জি-র ফেডারেশন বিল্ডিং, ১টি সোক পিট, ৫টি স্টর্ম ওয়াটার ড্রেন এবং ১টি ওয়ার্ক শেড। এছাড়া মুখ্যমন্ত্রী রাবার মিশনের অধীনে ৯১৭.১০ হেক্টর জমিতে রাবার বাগান করা হয়েছে। পশ্চিম জেলা এম জি এন রেগা বিভাগ থেকে এ সংবাদ জানানো হয়েছে।








