লোক ভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ০৫ জুন, ২০২৬: নবীন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লোক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যপাল এই আহ্বান জানান। রাজ্যপাল আজ লোক ভবনে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, পরিবেশ সুরক্ষায় আজ প্রত্যেকের নতুন করে শপথ নেওয়ার দিন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে রাজ্যপালের যুগ্ম সচিব জয়ন্ত ভট্টাচার্য, অবর সচিব অশোক দেববর্মাও বৃক্ষরোপণ করেন। লোক ভবনের আধিকারিক এবং কর্মচারিগণও অনুষ্ঠানে অংশ নেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts