রথযাত্রা উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক,১৫ জুলাই , ২০২৬: পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘রথযাত্রা আমাদের ধর্মীয় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও চিরন্তন মূল্যবোধের এক অনন্য প্রতীক। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

একই সঙ্গে এই উৎসব ত্রিপুরার সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল নিদর্শন।
ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার এই মহিমান্বিত যাত্রা রাজ্যের প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুক এই প্রার্থনা করি। এই পবিত্র উৎসব আমাদের সকলের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করুক। রথযাত্রা উৎসব সবার জন্য আনন্দময় ও কল্যাণময় হোক।’

Recent Posts