অনলাইন ডেস্ক,৪ আগস্ট, ২০২৬: ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং পদ্মশ্রী সম্মান প্রাপ্ত ড. ডি. ওয়াই. পাটিল-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ড. পাটিল ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান নির্মাতা।
শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে রাজ্যের উন্নয়নে তাঁর গঠনমূলক ভূমিকা এবং মানুষের প্রতি আন্তরিকতা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী প্রয়াত ড. ডি. ওয়াই. পাটিলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।








