আগরতলা গভ: মেডিক্যাল কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হয়েছে

অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট,২০২৬: গত ৩০ জুলাই আগরতলা গভ: মেডিক্যাল কলেজের গার্লস হোস্টেলে এক ছাত্রীর মোবাইল ফোন চুরি সংক্রান্ত বিষয়ে কিছু অসত্য প্রতিবেদনের ফলে কলেজের ছাত্রছাত্রী এবং তাদের পরিবার পরিজনদের এবং দেশের বিভিন্ন স্থান থেকে এজিএমসিতে পড়তে আসা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এবিষয়ে আজ আগরতলা গভ: মেডিক্যাল কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষে গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরে শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা হয়।

সাংবাদিক সম্মেলনে আগরতলা গভ: মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. তপন মজুমদার জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ দ্রুত তদন্তের কাজ শুরু করে। পাশাপাশি কলেজের পক্ষ থেকে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার ব্যাপারে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কলেজ ক্যাম্পাসের অবশিষ্ট এলাকায় সিসিটিভি স্থাপনের বিষয়টি শীঘ্রই সম্পন্ন করার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা গভ: মেডিক্যাল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. বিধান গোস্বামী, ডেপুটি মেডিক্যাল সুপার ডা. কণক চৌধুরী এবং ডা. কুমারজিৎ সিং।

Recent Posts