অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনে ১০,৯৩৮ জন প্রার্থীর পক্ষ থেকে ১০,৯৬১টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র পরীক্ষানিরীক্ষার সময় ৭২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সব মিলিয়ে ১০,৮৮৯টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। মনোনয়নপত্র পরীক্ষার পর দলগত ভিত্তিতে বিজেপি’র ১৯৭১টি, সিপিআই (এম)’র ২৪৫৬টি, আইএনসি’র ৪৬৫টি, আইপিএফটি’র ৪৮৩টি, টিএমপি’র ৪৩৬১টি, সিপিআই’র ৪টি এবং অন্যান্যদের ১১৪৯টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।









