সোনামুড়ায় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরিদর্শন

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে সিপাহীজলা জেলার খাদ্য নিরাপত্তা আধিকারিক ১০ সেপ্টেম্বর সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বগাবাসা বাজার এলাকায় বিভিন্ন খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এদিন মোট চারটি খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কিল্লামুড়া এসবি স্কুলের মিড-ডে মিলের রান্নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া জারিকৃত লাইসেন্স/রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় পরীক্ষা করা হয়।

রাধা গোপীনাথ স্টোরসহ কয়েকটি প্রতিষ্ঠানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন না থাকায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একটি মিষ্টির দোকানে খাদ্যসামগ্রী প্রদর্শনে সংবাদপত্রের কাগজ ব্যবহারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পরিলক্ষিত হয়। অন্যদিকে কিল্লামুড়া এসবি স্কুলের মিড-ডে মিল প্রস্তুত রান্নাঘর ও খাদ্য সংরক্ষণাগারের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সন্তোষজনক বলে পরিলক্ষিত হয়।

এই পরিদর্শনটি পরিচালনা করেন সিপাহীজলা জেলারখাদ্য নিরাপত্তা আধিকারিক রাহুল সাহা। তিনি সকল খাদ্য ব্যবসায়ীকে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। পরিলক্ষিত অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নোটিশ জারি করা হবে। জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনগুলিতেও এ ধরনের পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts