মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে ৭০ জন প্রার্থী ই-রিকশা চালনা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করলেন

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়নপ্রকল্পের অধীনে ই-রিকশা
চালনা প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদের আজ শংসাপত্র ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। আগরতলা ও পশ্চিম ত্রিপুরার হেজামারা এলাকার মোট ৭০ জন প্রার্থী ৪০ দিনব্যাপী ২৪০ ঘণ্টার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। এরপর পরিবহণ দপ্তর কর্তৃক পরিচালিত মূল্যায়নেও সবাই সফলভাবে উত্তীর্ণ হন।

প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে প্রশিক্ষণ শংসাপত্র ও ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়, যা তাঁদের কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ তৈরি করতে সহায়তা করবে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সকল সফল প্রার্থীকে অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁদের উজ্জ্বল, সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়েছে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts