অনলাইন ডেস্ক, ০৭ অক্টোবর, ২০২৬: আজ রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক পথ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘লিভ-ইন রিলেশনশিপ: এমপাওয়ারমেন্ট অফ উইমেন অর ইনক্রিসড ভার্নাবিলিটি’। এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা।
তিনি বলেন, নারীর অধিকার, নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে সবাইকে সচেতন করে তোলার জন্যই এই আয়োজন। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে গিয়ে মানুষের কোন কাজ করা শোভনীয় নয়। সেদিকে লক্ষ্য রেখে সকলকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বাস্তবায়নে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে।
এই প্রতিযোগিতায় আগরতলার রাম ঠাকুর মহাবিদ্যালয় এবং বিবিএমসি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, মেম্বার সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকগণ।








