বিশ্রামগঞ্জ থেকে মেলাঘর পর্যন্ত সড়কে বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

অনলাইন ডেস্ক, ০৭ অক্টোবর, ২০২৬: স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ সড়ক থেকে মেলাঘর সড়কের আশপাশে বিভিন্ন দোকানে বিশালগড় মহকুমার খাদ্য নিরাপত্তা আধিকারিক তানিমা দেববর্মা এবং খাদ্য নিরাপত্তা শাখার এমটিএস কাজল নম: পরিদর্শন করেন। উক্ত অভিযানে বিভিন্ন খাদ্য দোকান পরিদর্শন করা হয়। দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের খাবার তৈরি ও পরিবেশনের সময় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

মূল উদ্দেশ্য ছিল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি যেসব খাদ্য সামগ্রী তৈরী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শুধু ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, তাদের জানানো হয় যে এই ব্যবসার জন্য বৈধ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া রেজিস্ট্রেশন লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া রেজিস্ট্রেশন/লাইসেন্স ছাড়া হোটেল, রেস্টুরেন্ট পরিচালনা করলে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে সিপাহীজলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও নেতাজী সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে