৫ নভেম্বর, ২০২৬: এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে ৮৭৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার, এনডিপিএস আইনে মামলা।
নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত নবগ্রাম চৌমুহনী এলাকায় শুভঙ্কর সাহা ও দীপঙ্কর সাহার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালীন বাড়ি থেকে মোট ৮৭৫ বোতল নিষিদ্ধ অবৈধ এসকফ (S-Cuf) কফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এই ঘটনায় এয়ারপোর্ট থানায় এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ









