বুধবার বিলাসপুর ও মুঙ্গেলি জেলা সফরে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও

বিলাসপুর, ২৬ নভেম্বর :   বুধবার বিলাসপুর ও মুঙ্গেলি জেলা সফরে থাকবেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও। জন্মদিন উপলক্ষে এদিন তিনি দেওরহাট, লোরমি এবং মুঙ্গেলিতে আয়োজিত একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরের শুরুতেই উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও রতনপুরে মা মহামায়া দেবীর দর্শন ও পূজার্চনা করবেন। এরপর দেওরহাটে পৌঁছে তিনি কাশ্যপ সমাজের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন এবং সেখানকার আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে আয়োজিত স্বাস্থ্য শিবির ও রক্তদান কর্মসূচি পরিদর্শন করবেন। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন লোরমির মানস মঞ্চে উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাওকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের মধ্যে তৈরী হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ।
Recent Posts