জয়পুর, ২৬ নভেম্বর : বুধবার জয়পুরের লোকভবনে রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল কাশ্মীর উপত্যকার ২৫ জন শিশু। ‘ভারত দর্শন যাত্রা’-র অধীনে বর্তমানে রাজস্থান সফরে এসেছে এই খুদে প্রতিনিধিদল।
শিশুদের সঙ্গে আন্তরিক মতবিনিময়কালে রাজ্যপাল হরিভাউ বাগডে বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অনন্য প্রতীক। কাশ্মীরের গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।
রাজ্যপাল আরও বলেন, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে দেশের সার্বিক উন্নয়নে সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা উন্নত ভারতের স্বপ্ন সার্থক করে তুলতে পারব। এই বিশেষ সফর শিশুদের মনে জাতীয় সংহতির বোধ আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।









