শেষনাগের পথ উন্নয়ন নিয়ে মেহবুবা মুফতির বিরুদ্ধে বিক্ষোভ শিবসেনা ও ডোগরা ফ্রন্টের

জম্মু, ২৬ নভেম্বর : অমরনাথ যাত্রাপথে পরিকাঠামোগত উন্নয়ন কাজের বিরোধিতা করার জন্য পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল শিবসেনা ও ডোগরা ফ্রন্ট।
তাঁদের দাবি, অমরনাথ যাত্রাকে আরও নিরাপদ ও সুগম করে তুলতে শেষনাগ পথে মৌলিক পরিকাঠামো উন্নয়নের কাজে কোনও  ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। বিক্ষোভকারীদের বক্তব্য, পুণ্যার্থীদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রাপথের মানোন্নয়ন করা অত্যন্ত জরুরি।
শিবসেনা ও ডোগরা ফ্রন্টের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যে, অমরনাথ যাত্রা সংশ্লিষ্ট সমস্ত উন্নয়নমূলক কাজ যেন কোনও  রকম বিঘ্ন ছাড়াই অব্যাহত রাখা হয়।
Recent Posts