রাজনৈতিক জল্পনা-কল্পনার মাঝে বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডাকলেন শরদ পাওয়ার

মুম্বই, ২৬ নভেম্বর : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র (শরদ পাওয়ার) সঙ্গে অজিত গোষ্ঠীর সংযুক্তিকরণ, পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল এবং নির্বাচনী কেন্দ্র পুনর্গঠন বা সীমানা পুনর্নির্ধারণ বিলে সমর্থন দেওয়ার মতো নানা রাজনৈতিক জল্পনার মাঝে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন শরদ পাওয়ার ।
এই বৈঠকে দলের অন্যান্য শীর্ষ নেতাদের পাশাপাশি বিধায়ক রোহিত পাওয়ারেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই এনসিপি গোষ্ঠীর একীভূতকরণ, মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ বিলে সমর্থনের পাশাপাশি রোহিত পাওয়ারের ট্র্যাক্টর আন্দোলন নিয়ে দলের অবস্থান ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
মহারাষ্ট্রে দুই এনসিপি-র সংযুক্তিকরণ এবং দলের এনডিএ-তে যোগ দেওয়ার জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। এ বিষয়ে একাধিক নেতা মন্তব্যও করেছেন। তবে বৃহস্পতিবার এই বৈঠকের পর সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটবে বলেই মনে করা হচ্ছে।
Recent Posts