হিমাচলের নুরপুরে মাদক উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী

ধর্মশালা, ২৬ নভেম্বর : হিমাচল প্রদেশের নুরপুরে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১১.৫৭ গ্রাম চিট্টা (হেরোইন) উদ্ধার হয়েছে। এলাকায় টহলদারি ও নাকা তল্লাশির সময় এই সাফল্য পায় সিআইএ-র নুরপুর শাখার বিশেষ দল।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে নাগাবাড়ি টোল প্লাজার কাছে ১৫৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালানো হয়। সেই সময় দুই ব্যক্তিকে আটক করে তাঁদের কাছ থেকে ১১.৫৭ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করা হয়।
ধৃতদের পরিচয় রমন কুমার (৩৫) এবং দলেন্দ্র কুমার (২২) হিসেবে জানা গিয়েছে। রমন পঞ্জাবের কপূরথলার বাসিন্দা। অন্যদিকে, দলেন্দ্র কাংড়া জেলার নুরপুর তহশিলের জসুর গ্রামের বাসিন্দা।উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য সামগ্রী নিয়ম মেনে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় নুরপুর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস এবং সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে। এই পাচারচক্রের সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Recent Posts