কোচবিহার, ২৬ নভেম্বর : গোমাতা হত্যা ও সুরক্ষা প্রসঙ্গে ১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’-এর কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার তিনি পুলিশকে এ নিয়ে কড়া সতর্কবার্তা দেন।
‘জয় নিতাই’, ‘মদন মোহন জিউ কি জয়’, ‘সনাতন ধর্ম কি জয়’, ‘গোমাতা কি জয়’ ও ‘গঙ্গা মাতা কি জয়’ ধ্বনির মাঝে গোমাতা প্রসঙ্গে কড়া বার্তা দেন শুভেন্দুবাবু। পুলিশকে স্পষ্ট ভাষায় তিনি জানান, ১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’ মেনে চলতে হবে এবং গোমাতার ওপর যেন কোনওভাবেই হাত না ওঠে।
কোচবিহারের সার্বিক উন্নয়নে বিমানবন্দর, আধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।









