মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করল ওয়াই.টি.এফ

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করল ওয়াই.টি.এফ।

সম্প্রতি একটি ফেসবুক পেইজে তিপ্রা মথা সুপ্রিমোর নামে একটি সংবাদ পরিবেশন করা হয়। যেখানে প্রশ্ন উত্থাপন করা হয় এইবার কি তাহলে প্রদ্যোৎ কিশোরের বাটপারি ধরা পরে যাচ্ছে।

এই সংবাদ ওয়াই.টি.এফ-এর নেতৃত্বদের নজরে আসে। তারপরই ওয়াই.টি.এফ-এর নেতৃত্ব সোমবার পশ্চিম আগরতলা থানায় গিয়ে সংশ্লিষ্ট ফেইস বুক পেইজের বিরুদ্ধে মামলা দায়ের করে।

থানায় মামলা দায়ের করার পর ওয়াই.টি.এফ-এর নেতৃত্ব জানান তিপ্রা মথা সুপ্রিমোর নামে মিথ্যা সংবাদ পরিবেশনের ফলে জনজাতিদের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই এইদিন সংশ্লিষ্ট ফেইস বুক পেইজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে