পেঁচারথল ষোলনালা এলাকায় জটিল রোগে আক্রান্ত শয্যাশায়ী এক রোগীর বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান

অনলাইন ডেস্ক, ৩ মার্চ, ২০২৫: চিকিৎসা পরিষেবাকে শুধুমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঊনকোটি জেলার পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্যালিয়াটিভ কেয়ার পরিষেবার অধীনে ক্যান্সার বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত শয্যাশায়ী রোগীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছেন।

গত ২৫ ফেব্রুয়ারি পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ বৃষ্টি দেবনাথের নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল ষোলনালা পাড়ায় জটিল রোগে আক্রান্ত শয্যাশায়ী সনকা কাপালি (৮৩) নামে একজন বয়স্ক মহিলার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা এদিন রোগীনির রক্তের হিমোগ্লোবিনের মাত্রা, রক্তচাপ ও ব্লাড সুগার পরিমাপ করেন।

এছাড়াও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা রোগীনির বাড়ির অন্যান্য সদস্যদের উনার পরিচর্যা করা সহ নিয়মিত ওষুধ সেবন করানো এবং প্রয়োজনে চিকিৎসকের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করেন। স্বাস্থ্যকর্মীদের উক্ত দলে উপস্থিত ছিলেন আশা ফেসিলিটেটর রীণা সরকার ও আশাকর্মী লক্ষ্মী চৌধুরী। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে