হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ১৪ মার্চ, ২০২৫: হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশেই রঙের উৎসব হোলি আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়।

রাজন্য সময়কাল থেকেই আমাদের রাজ্যে রঙের উৎসব হোলি সাড়ম্বরে চিরাচরিত রীতিতে পালিত হচ্ছে। আমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক হোলি উৎসব। প্রকৃতির অপরূপ রঙের সাথে বর্ণময় হয়ে উঠুক আমাদের প্রতিদিনের জীবন ও চিরাচরিত সংস্কৃতি।

স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে এবং অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রেখে হোলি উৎসব উদযাপনের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। উৎসব আনন্দমুখর হয়ে উঠুক।

 

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে