তিন দিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক সরস মেলা সমাপ্ত

অনলাইন ডেস্ক, ১৪ মার্চ, ২০২৫: তিন দিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক সরস মেলা গতকাল সমাপ্ত হয়। সমাপ্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, বর্তমান রাজ্য সরকারের সঠিক কর্মসূচির ফলে রাজ্যের মা-বোনেরা আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন।

তিনি বলেন, নারীদের যত বেশী সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দেশ ততই এগিয়ে যাবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ভূপেন্দ্র জমাতিয়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপঅধিকর্তা পাঞ্চালি দেববর্মা প্রমুখ।

সমাপ্তি অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্বসহায়ক দল, শ্রেষ্ঠ বিক্রেতা, শ্রেষ্ঠ লোক সাংস্কৃতিক দল সহ মোট ৪১ জনকে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় তিন দিনব্যাপী এই সরস মেলা উপলক্ষে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে বিভিন্ন দপ্তরের ২৫টি এবং স্ব-সহায়কদলের ৭৪টি স্টল খোলা হয়।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে