কেভিকে ধলাইয়ের উদ্যোগে ফিল্ড ডে কর্মসুচি

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৫: বিজ্ঞানসম্মতভাবে বাদাম চাষের কৌশল সম্পর্কে কৃষকদের অবগত করতে আজ কেভিকে, ধলাইয়ের উদ্যোগে এক ‘ফিল্ড ডে’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আমবাসা মহকুমার বলরাম এডিসি ভিলেজে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ৫৫ জন বাদাম চাষি, সংশ্লিষ্ট ভিলেজ কমিটির জনপ্রতিনিধিগণ ও আমবাসা এফপিও’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে কৃষি বিশেষজ্ঞগণ বাদাম চাষের জন্য মাটি পরীক্ষার গুরুত্ব, উচ্চফলনশীল বাদাম চাষের কার্যকর পদ্ধতি নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। কেভিকে ধলাই থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে