মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৫: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ বনকুমারী সমর স্মৃতি ভবনে মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ভারতীয় সনাতন সংস্কৃতি পৃথিবা খুবই প্রাচীন সংস্কৃতি। এই সংস্কৃতিকে কেন্দ্ৰ করেই সমাজ পরিচালিত হয়।

সংস্কৃতিকে বাদ দিয়ে দেশের সমৃদ্ধি ও উন্নয়ন সম্ভব নয়৷ দেশকে এক সূত্রে আবদ্ধ করতে সংস্কৃতির ভূমিকাই প্রধান৷ তিনি বলেন, প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে হলে নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, নারী স্বশক্তিকরণে সংস্কৃতির ভূমিকা অপরিসীম।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরে সহ-অধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানে এলাকার ১০ জন মহিলাকে গৃহলক্ষীর সম্মাননা দেওয়া হয়৷ এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যুইজ প্রতিযোগীতা এবং মঙ্গল কাব্য, পাঁচালী পাঠ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে শেষে অংশগ্রহণকারীদের সম্মাননা জ্ঞাপন করা হয়৷

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে