অনলাইন ডেস্ক, ২৯ মার্চ, ২০২৫। । এমজিএন রেগায় খোয়াই জেলায় চলতি বর্ষের এখন পর্যন্ত ৪১ লক্ষ ৩৩ হাজার ৫২৫ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এরজন্য ব্যয় হয়েছে ৯২ কোটি ৪৫ লক্ষ ৮১ হাজার টাকা।
এতে জেলার অন্তর্গত খোয়াই ব্লকে ৬ লক্ষ ২৩ হাজার ৫৬৫ শ্রমদিবস, পদ্মবিল ব্লকে ৫ লক্ষ ৮৯ হাজার ৬৬ শ্রমদিবস, কল্যাণপুর ব্লকে ৬ লক্ষ ৭ হাজার ৯৬৯ শ্রমদিবস, তুলাশিখর ব্লকে ৭ লক্ষ ৯৩ হাজার ৭০৫ শ্রমদিবস, মুঙ্গিয়াকামী ব্লকে ৭ লক্ষ ১৫ হাজার ৪২৬ শ্রমদিবস ও তেলিয়ামুড়া ব্লকে ৮ লক্ষ ৩ হাজার ৭৯৪ শ্রমদিবসের কাজ হয়েছে।
এই কর্মসূচিতে কর্মসংস্থানের পাশাপাশি স্থায়ী সম্পদ সৃষ্টি করা হয়েছে। খোয়াই জেলার জেলাশাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









