বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৯৩ হাজার ৭২৮ জন কৃষককে বীজ, চারা, সার এবং কীটনাশক কেনার জন্য সহায়তা: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১ এপ্রিল, ২০২৫ : বিগত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৯৩ হাজার ৭২৮ জন কৃষককে বীজ, চারা, সার এবং কীটনাশক কেনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে সহায়তা করা হয়েছে।

এরজন্য সরকারের মোট ২৪ কোটি ৪৬ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয় হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের বিধ্বংসী বন্যায় রাজ্যে মোট ১১ হাজার ৮৫০ জন কৃষকের কৃষিযোগ্য জমি বালি, পলিমাটি পড়ে সাময়িকভাবে চাষের অযোগ্য হয়েছিলো।

এস.ডি.আর.এফ. থেকে প্রাপ্ত ৫ কোটি টাকা তাৎক্ষণিকভাবে ২ হাজার ৭৭৮ হেক্টর জমিতে জমা বালি, পলিমাটি সরানোর জন্য কৃষকদের অ্যাকাউন্টে ডি.বি.টি.-র মাধ্যমে প্রদান করা হয়েছে। এন.ডি.আর.এফ.-র নিয়ম অনুযায়ী সহসাই আরও সহায়তা করা হবে।

Recent Posts