অনলাইন ডেস্ক, ২ এপ্রিল, ২০২৫ : আগামী ৪-৬ এপ্রিল অশোকাষ্টমী তিথি উপলক্ষে ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক অশোক দেববর্মা, হেজামারা ও মোহনপুর ব্লকের অতিরিক্ত বিডিওগণ প্রমুখ।
মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক তথ্য সম্বলিত প্রদর্শনী স্টল খোলা হবে। ৩ দিনব্যাপী মেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।









