অনলাইন ডেস্ক, ৩ এপ্রিল, ২০২৫ : আগামী ১৩ এপ্রিল থেকে ছামনুতে ৫১তম রাজ্যভিত্তিক বিছু মেলা শুরু হবে। পাঁচদিনব্যাপী এই মেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষ্যে আজ লংতরাইভ্যালি মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিধায়ক শম্ভুলাল চাকমা।
পর্যালোচনা সভায় মেলা প্রাঙ্গণে যাওয়ার রাস্তা, পানীয়জল, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা, মেলা প্রাঙ্গণের আলোকসজ্জা, ট্রাফিক ব্যবস্থা, প্রচার ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। এছাড়াও রাজ্যভিত্তিক বিজু মেলাকে সার্বিক সফল করার লক্ষ্যে বিভিন্ন দপ্তরকে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান বিধায়ক শম্ভুলাল চাকমা।
পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, ছামনু ব্লকের বিডিও স্বপ্নজিৎ সরকার প্রমুখ।









