বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঘনিয়ামারায় স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ০৮ এপ্রিল, ২০২৫:বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে গতকাল বিশ্ব স্থাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বিশালগড় ব্লকের ঘনিয়ামারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক স্বাস্থ্য শিবির আয়োজিত হয়।

শিবিরে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন ডা. সুব্রত দেববর্মা। এছাড়া শিবিরে মোট ১৩৮ জনের ব্লাড প্রেসার চেক, ম্যালেরিয়া পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. লিপিকা দাস, কমিউনিটি হেল্থ অর্গানাইজার মাম্পি দেবনাথ, ফার্মাসিস্ট সুপ্রিয়া সরকার প্রমুখ। বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts