সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সর্বদলীয় বৈঠকে সরকারকে পূর্ণ সমর্থন

অনলাইন ডেস্ক,২৪ এপ্রিল, ২০২৫: কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে সরকার কর্তৃক আহুত সর্বদলীয় বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং সম্ভাব্য পদক্ষেপ গ্রহণে সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছেন সর্বদলীয় নেতারা সমর্থন জানিয়েছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সকল দলই সন্ত্রাসী হামলার বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী সিসিএস সভায় পহেলগামে ঘটে যাওয়া ঘটনা এবং ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, সরকার আজ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সূত্র – আকাশবাণী। মন্ত্রী রিজিজু বলেন, নেতাদের ঘটনা এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়েছে।

সভায় যোগদানের পর সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, সকলেই পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন এবং বিরোধী দল সরকারকে যেকোনো পদক্ষেপ নিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সকল দলই সন্ত্রাসী হামলার নিন্দা করেছে।

তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালানো উচিত। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠকে নিরাপত্তা ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, দেশের স্বার্থে তারা যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, সমস্ত রাজনৈতিক দল সরকারকে তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে।

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন, সমগ্র জাতি ক্ষুব্ধ, দুঃখিত এবং জাতি চায় কেন্দ্রীয় সরকার সন্ত্রাসীদের তাদের ভাষায় উপযুক্ত জবাব দিক। AIMIM সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এটি কোনও রাজনৈতিক বিষয় নয়, এবং কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তিনি তাকে সমর্থন করবেন।প্রায় ২ ঘন্টা স্থায়ী এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১৩ জন নেতা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সর্বদলীয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ডিএমকে-র তিরুচি শিবা, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, এনসিপি-এসপি-র সুপ্রিয়া সুলে, এসপি-র রাম গোপাল যাদব, আম আদমি পার্টির সঞ্জয় সিং, আরজেডি-র প্রেম চাঁদ গুপ্ত, ওয়াইএসআরসিপি-র পি. ভি. মিধুন রেড্ডি, টিএমসির সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে, বৈঠক চলাকালীন পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ প্রাণহানির স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।