প্রগতি ত্রিপুরা, ০৬ জুলাই,২০২৬: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে আজ ভারত কেশরী ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। উদয়পুরে শ্যামাপ্রসাদ মুখার্জী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গোমতী জেলাভিত্তিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক জীতেন্দ্র মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বক্তাগণ শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ধর্মনগর: ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠান আজ ধর্মনগরে অনুষ্ঠিত হয়।
ধর্মনগর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় আলোচনাচক্র ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিধায়ক জহর চক্রবর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ, প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা রিপন চাকমা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন। বিধায়ক জহর চক্রবর্তী শ্যামাপ্রসাদ মুখার্জীর জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ সম্পর্কে আলোকপাত করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা রিপন চাকমা। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ। জিরানীয়া: আজ রাণীরবাজার গীতাঞ্জলি হলে জিরানীয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং রাণীরবাজার পুর পরিষদের সহযোগিতায় ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর বর্ণাঢ্য জীবন, আদর্শ ও দেশের প্রতি অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সঞ্জয় দেবনাথ প্রমুখ। সভাপতিত্ব করেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস। পানিসাগর: ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠান আজ পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয়। পানিসাগর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, সমাজসেবী নিরূপম দে, সমাজসেবী ধনঞ্জয় দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি সিইও আয়নুল হক খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যুইজে সঠিক উত্তরদাতা ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়।
কৈলাসহর: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে মহকুমা ভিত্তিক ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি বেণীমাধব চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুকান্ত মলসই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিগণ ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মুক্ত ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মোহনপুর মোহনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজ মোহনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বিআরসি হলে মোহনপুর মহকুমাভিত্তিক ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের কাউন্সিলর শ্যামল দেবনাথ, কার্তিক আচার্য ও প্রদীপ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, মোহনপুর পুর পরিষদের ডেপুটি সিইও ধীরপদ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সূচনায় অতিথিবৃন্দ ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবর্তীতে বক্তারা তাঁর জীবন, আদর্শ, শিক্ষা, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক অশোক দেববর্মা। বিলোনীয়া: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিলোনীয়া পুর পরিষদের সহযোগিতায় আজ বিলোনীয়ার কলেজ স্কোয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাসজেবী তাপস ভট্টাচার্য, পুর পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সমাজসেবী নকুল পাল, গৌতম সরকার, গৌতম দত্ত গুপ্ত প্রমুখ। অতিথিগণ শ্যামাপ্রসাদ মুখাজীর জীবন, দেশপ্রেম এবং আদর্শ নিয়ে আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে তাঁর ভাবধারা অনুসরণ করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন পুর পরিষদের কাউন্সিলার মিঠুন দাস। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক রাজেশ দেবনাথ। পরিবেশিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
তেলিয়ামুড়া: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত ভট্টাচার্য, কাউন্সিলর মালাশ্রী সাহা, খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুমিত কর এবং তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শান্তিরবাজার: শান্তিরবাজার মহকুমা ভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখাজীর জন্মজয়ন্তী আজ মুকুট অডিটোরিয়ামে উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াৎ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, শান্তিরবাজার পুর পরিষদের কাউন্সিলর শ্যামলাল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী বিভিষণ চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক, শান্তিরবাজার পুর পরিষদের ডেপুটি সিইও পবিত্র দাস প্রমুখ অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিও অনুপম পাল। সভাপতিত্ব করেন শান্তিরবাজার পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নেপাল চন্দ্র দাস।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সোনামুড়া: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং নলছড় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজ নলছড় দশমীঘাট কমিউনিটি হলে ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সোনামুড়া মহকুমা ভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের কার্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি প্রসেনজিত ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপিকা মনীষা কর্মকার, সম্মানিত অতিথি হিসাবে বিশিষ্ট সমাজসেবী লোকজিত দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সদস্যা বেলা দেবনাথ, সিপাহীজলা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যা নাসরিন আক্তার এবং বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আমবাসা: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার। এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুমন দেবনাথ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন নমঃ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের এসআইও বিদ্যামোহন জমাতিয়া। কমলপুর: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কমলপুর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ কমলপুরে পিএমশ্রী কে সি গার্লস দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজকান্তি দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য প্রশান্ত সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীণা দাস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা। বিশালগড়: আজ বিশালগড় মহকুমা ভিত্তিক ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী আয়োজিত হয় বিশালগড় চৌমুহনীস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জী মোড়ে মুক্তমঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিশালগড় পুর পরিষদের কাউন্সিলর রতন দেব। এছাড়াও ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর কর্ম জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ। কাঞ্চনপুর: কাঞ্চনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে কাঞ্চনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এর এমডিসি শৈলেন্দ্র নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ভারত ভূষণ চাকমা।
খোয়াই, খোয়াই বিআরসি হলে আজ যথাযোগ্য মর্যাদায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত হয় আলোচনাসভা, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই সমষ্টি উন্নয়ন ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের ওয়ার্কস স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুকুল দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ সূত্রধর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক, খোয়াই কার্যালয়ের ওএসডি প্রমুখ।








