প্রবল বর্ষণে লংতরাইভ্যালি মহকুমায় ১৪টি ত্রাণ শিবিরে ৪৬২টি বন্যাকবলিত পরিবার

অনলাইন ডেস্ক, ০৮ জুলাই, ২০২৬: প্রবল বর্ষণে মনু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় লংতরাইভ্যালি মহকুমার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। লংতরাইভ্যালি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ১৪টি ত্রাণ শিবিরে ৪৬২টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানীয়জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা সতর্ক রয়েছে। ক্যুইক রেসপন্স টিম এবং সিভিল ভলান্টিয়ার্সদের সতর্ক রাখা হয়েছে।

Recent Posts