অনলাইন ডেস্ক, ২১ জুলাই, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘খার্চি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় একটি উৎসব। পুরাতন আগরতলার (পুরান হাভেলি) চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণে এই উৎসবটি সপ্তাহব্যাপী পালিত হয়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং বহির্রাজ্য থেকেও ভক্তরা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে এই উৎসব উপভোগ করেন।
এই উৎসব ত্রিপুরার মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব বয়ে আনুক।’








