বি এন মল্লিক মেমোরিয়াল পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার অষ্টম দিনের ফলাফল

অনলাইন ডেস্ক, ৩ মার্চ, ২০২৫: ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ পুরুষ বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে ৮টি খেলা আনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৭টি ম্যাচের ফলাফল পাওয়া গেছে।

উমাকান্ত মাঠে আয়োজিত ম্যাচে কেরালা ৪-০ গোলে মণিপুরকে পরাজিত করেছে। উমাকান্ত মাঠে অন্য আরেকটি ম্যাচে আসাম রাইফেলস ৪-১ গোলে এসএসবিকে পরাজিত করেছে।

মোহনপুরের তুলাবাগানে আয়োজিত ২টি ম্যাচে পাঞ্জাব ৩-১ গোলে সিকিমকে এবং সিআইএসএফ ৩-১ গোলে তামিলনাড়ুকে পরাজিত করেছে।

জম্পুইজলায় আয়োজিত ৩টি ম্যাচে আসাম ৮-৭ গোলে মিজোরামকে, গোয়া ২-১ গোলে আইটিবিপিকে এবং বিএসএফ ৪-০ গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে৷

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে