বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্সনগরে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ের উপর সম্প্রতি বক্সনগর ব্লকের কনফারেন্স হলে ব্লকভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্সনগর ব্লকের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইন্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যা অ্যাডভোকেট মধুমিতা ভট্টাচার্য।

বক্সনগর ব্লকের বিডিও সঞ্জীব কুমার পাল, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না নম:, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য সঞ্জয় সরকার এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা সহ অন্যান্য অতিথিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

অতিথিগণ তাদের আলোচনায় বাল্যবিবাহ বন্ধ করে সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকল অংশের মানুষকে এগিয়ে আসার জন্যও অতিথিগণ আহ্বান জানান।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে