জাতীয় সুরক্ষা দিবস, ত্রিপুরায় নতুন নতুন কলকারখানা স্থাপন করা হচ্ছে : শ্রমমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ মার্চ, ২০২৫: ত্রিপুরায় নতুন নতুন শিল্প কল-কারখানা স্থপন করা হচ্ছে। ফলে রাজ্য উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে। আজ ৫৪তম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন শ্রমমন্ত্রী টিংকু রায়।

ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন, আগরতলা এর সহযোগিতায় আজ এই সচেতনতামূলক অনুষ্ঠানটি হয় বোধজংনগরস্থিত উদ্যোগী ভবনে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমমন্ত্রী টিংকু রায় আরও বলেন, প্রতি দিন রাজ্যে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হচ্ছে। ফলে কলকারখানাগুলিতে সুরক্ষার বিষয়টি প্রাধ্যন্য দিতে হবে। তার জন্য এইরূপ কর্মসূচি প্রতি বছর পালিত হয়৷ তিনি সমস্ত সরকারি নির্দেশিকা মেনে কলকারখানা স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি নির্মাণ শ্রমিক কার্ডের কথা উল্লেখ করে বলেন, প্রতিটি নির্মাণ শ্রমিককে এই কার্ড অবশ্যই করা উচিত। শ্রমিকদের সঠিক মজুরি প্রদানের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

শ্রমিকদের কল্যাণে মালিকগণ যাতে আন্তরিক হন তার জন্যও তিনি গুরুত্ব আরোপ করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স অর্গানাইজেশন এর অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টিং অফিসার দিলীপ কুমার ভৌমিক।

তাছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স’র মুখ্য পরিদর্শক সূর্যপাল মজুমদার৷ উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা মহম্মদ সাজ্জাদ পি।

অনুষ্ঠানের শুরুতে একটি বাইক র‍্যালি ও ফায়ার সেফটি ডেমোনেস্ট্রেশন হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান শ্রমমন্ত্রী টিংকু রায়।

অনুষ্ঠানে ২৫টি শিল্প সংস্থাকে সুরক্ষা পুরস্কার প্রদান করা হয়৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অল ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি প্রাণ গোপাল সাহা৷

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে