সিপাহীজলা জেলাভিত্তিক লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৫: আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মণ কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সিপাহীজলা জিলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে সিপাহীজলা জেলাভিত্তিক লোকসংস্কৃতি উৎসব।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, সুস্থ সংস্কৃতি সমাজ গঠনে একটি প্রধান হাতিয়ার।

রাজ্যের বর্তমান সরকার তাই উন্নয়নমূলক কাজের পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশেও নানা কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্য সরকার সুস্থ সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায়। সম্মানিত অতিথির ভাষণে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথের বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ত্রিপুরা এক বৈচিত্রময় সংস্কৃতির ভান্ডার। এটাই আমাদের দেশের বৈশিষ্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্রামগঞ্জ গ্রামপঞ্চায়েতের প্রধান রূপালী সরকার। অনুষ্ঠানে লোকসংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিপাহীজলা জেলার ১০ জন বিশিষ্ট লোকশিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে