হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির

অনলাইন ডেস্ক, ২০ মার্চ, ২০২৫: হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে জিবি ব্লাড ব্যাঙ্কে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এছাড়া বছরের বিভিন্ন সময়ে জিবির ব্লাড ব্যাঙ্ক এ ব্লাড ডোনেশন এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ এবং এন্টি ড্রাগস্ কুফল নিয়ে স্কুল, কলেজসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার কাজ যুক্ত রয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এছাড়া কেন্দ্রীয় সরকারের ডাকে সারা দিয়ে টিবি রোগীদের জন্য গৃহীত “নিক্ষয় মিত্র” প্রকল্পে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সদস্যরা ত্রিপুরার প্রায় ১৫০ জন টিবি রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এইদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস শংকর চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা সদস্য তথা ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে।

জিবি হাসপাতালের এমএস ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানান রক্ত একটা বিশেষ জিনিস। মানুষ দান করা ছাড়া রক্ত পাওয়া যায় না। ত্রিপুরা রাজ্যে রক্ত দানের একটা ঐতিহ্য রয়েছে। ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্তের যোগান হয়ে থাকে।

ডাক্তার ভৌমিক বলেন, স্বেচ্ছায় রক্তদান নিয়ে আমরা সারা বছর কাজ করি। সারা বছর প্রায় আমার ১০০০ ইউনিট রক্ত দিয়ে থাকি। এবছর ও আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই লক্ষ্যে পৌঁছার। সেই উদ্দ্যেশ নিয়েই আমাদের এই রক্ত দান শুরু হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে