প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ, ২০২৫। । বিধানসভা অধিবেশনে আজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য পেশ করা ব্যয় বরাদ্ধের প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় সরকার পক্ষ এবং বিরোধীদের ৯ জন বিধায়ক অংশ নেন। বাজেটকে সমর্থন জানিয়ে আজ আলোচনা শুরু করেন বিধায়ক রঞ্জিত দাস।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজ্যের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। বাজেটকে সমর্থন করে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, কৃষি, উচ্চশিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার রূপায়ণ করছে। বিধায়ক অভিষেক দেবরায় রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো, পর্যটন ক্ষেত্র প্রভৃতির উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন কাজের কথা তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এই বাজেট জনমুখী। বিধায়ক বিশ্বজিৎ কলই প্রস্তাবিত বাজেট সমর্থন জানিয়ে বলেন, এই বাজেট জনমুখী এবং কল্যাণকর। আলোচনায় তিনি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকারের পরিকল্পনা রূপায়ণের কথা তুলে ধরেন।

বিধায়ক শম্ভুলাল চাকমা প্রস্তাবিত বাজেট সমর্থন জানিয়ে বলেন, বর্তমান সরকার মানবিক সরকার। রাজ্য সরকার ত্রিপুরাকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতির রক্ষণাবেক্ষণে কাজ করছে। বিধায়ক ভগবানচন্দ্র দাস নারী, কৃষক, গরীব অংশের মানুষের উন্নয়নে রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেট সমর্থন করে তিনি বলেন, এই বাজেট গরীব কল্যাণের বাজেট। বিধানসভায় পেশ করা বাজেটের উপর অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক দীপঙ্কর সেন এবং বিধায়ক ইসলাম উদ্দীন।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে