বিদ্যালয়ে ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রে থাবা বসলো চোরের দল

অনলাইন ডেস্ক, ২৬ মার্চ, ২০২৫। । : দিন দিন সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আরও একটি দুঃসাহসিক চুরির ঘটনা এল সামনে।

মঙ্গলবার রাতের বেলা শান্তির বাজার মহকুমার মুড়াসিং পাড়ায় অবস্থিত নিশিকুমার মুড়াসিং পাড়া উচ্চ বিদ্যালয়ে চুরি সংগঠীত করলো চোরের দল।

এই চুরি কান্ডে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিডে মিলের জন্য মজুদ রাখা ১৭ বস্তা অর্থাৎ সাড়ে আট কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায় নিশি কুটম্বের দল।

এই বিদ্যালয়ে চুরির পাশাপাশি পাশ্ববর্তী সরকারি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ভিতরে থেকে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চোরের দল।

এই চুরি কান্ডের খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে ছুটেযায় মনপাথর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে গিয়ে চুরিকান্ডের বিভিন্ন দিক গুলি পরিদর্শন করেন এবং পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Recent Posts