অনলাইন ডেস্ক, ২৬ মার্চ, ২০২৫। । দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে আসছেন মিডডে মিল কর্মীরা। কিন্তু কেউ কর্ণপাত করছেনা। বুধবার সকালে ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। টানা চার ঘন্টা মিড ডে মিলের কর্মীরা সড়ক অবরোধে করে খোয়াই থানাধীন বেলফাঙ্গ এলাকায়।
সেখানে তাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। তাঁরা জানান, মিড ডে মিলের কোক কাম হেল্পারদের বকেয়া বেতন ১৮ হাজার টাকা করা, মিড ডে মিলের কর্মীদের ইচ্ছাকৃত ছাঁটাই বন্ধ করা, নিয়মিত বেতন প্রদান করা। এই সব দাবিগুলিকে সামনে রেখেই আমাদের আন্দোলন। অবিলম্বে এই দাবি গুলি পূরণ করতে হবে বলে জানান অবরোধকারীরা।
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন আই এস পি কে দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, ডি সি এম হেমন্ত ধর সহ অন্যান্য। শেষ পর্যন্ত আধিকারিকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর পথ অবরোধকারী তাদের অবরোধ প্রত্যাহার করে।
অবরোধকারীদের নিয়ে মহকুমা শাসকের সাথে বৈঠকে মিলিত হন। এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ই এপ্রিল অবরোধকারীরা তাদের দাবি দাওয়া নিয়ে পুনরায় মহকুমা শাসকের সাথে বৈঠকে বসবেন বলে জানান জেলা শিক্ষা অধিকারিক দীনেশ দেববর্মা।









