অনলাইন ডেস্ক, ২৭ মার্চ, ২০২৫। । আগরতলা পুর নিগমের কর্পোরেটর সহ রাজ্যের বিভিন্ন মিউনিসিপালিটি কাউন্সিলারদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করার বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে।
আজ রাজা বিধানসভায় বিধায়ক দীপক মজুমদারের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই সংবাদ জানিয়েছেন।
তিনি জানান, বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন রয়েছে এবং অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। মিউনিসিপালিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরও সাম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।









